যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ রাখার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজনৈতিক অবস্থানের সঙ্গে মিল রেখে ভৌগোলিক নাম পরিবর্তনের বিষয়ে ট্রাম্পের আগ্রহের এটি সর্বশেষ উদাহরণ।স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউস থেকে কানসাসে মধ্যবর্তী নির্বাচনের প্রচার সমাবেশে যাওয়ার আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘নিউ মেক্সিকোর অবিলম্বে নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখা উচিত। আমরা মেক্সিকো নই, আমরা যুক্তরাষ্ট্র!’২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ন...