একসময়
বেইলি রোডে সন্ধ্যা নামত
না, মহড়া নামত। রাস্তার
বাতি জ্বলার আগেই নাট্যকর্মীদের আনাগোনা
শুরু হয়ে যেত। কারও
হাতে নাটকের স্ক্রিপ্ট, কারও হাতে চা-কফির পেয়ালা, আর
কারও হাতে কিছু না
থাকলেও মুখে থাকত নাটকের
সংলাপ।
নব্বইয়ের
দশকের বেইলি রোড ছিল বাংলাদেশের
নাট্যকর্মীদের একরকম অনানুষ্ঠানিক বিশ্ববিদ্যালয়। এখানে ক্লাস হতো চায়ের দোকানে,
পরীক্ষা হতো মঞ্চে, আর
ফলাফল বের হতো দর্শকের
হাততালিতে। কে কোন নাটকে
অভিনয় করছেন, কোন দল নতুন
নাটক নামাচ্ছে, কার প্রেমে কে
পড়েছেন— সব খবর পাওয়া যেত এক কাপ...