দেশের সব দাখিল ও আলিম স্তরের মাদ্রাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নতুন অ্যাডহক কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।রবিবার বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি) প্রবিধানমালা, ২০২৫’-এর প্রবিধি ৬৪-এর আলোকে মেয়াদোত্তীর্ণ অ্যাডহক কমিটিসহ দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্র...