বাংলাদেশে কমিউনিটিভিত্তিক প্যালিয়েটিভ কেয়ারে শিক্ষার্থী নেটওয়ার্ক গড়ে তোলা এবং এ বিষয়ে সচেতনতা ও ব্যবহারিক দক্ষতা বাড়াতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে চার দিনব্যাপী প্যালিয়েটিভ কেয়ার প্রশিক্ষণ।‘কর্মজীবনের জন্য ২০ ঘণ্টার প্রশিক্ষণ’ শীর্ষক এই কর্মসূচি গত ২১, ২২, ২৪ ও ২৮ জুন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটির আয়োজন করে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, ইনস্টিটিউট অব প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি বাংলাদেশ (আইপিসিএস-বি), প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বা...