দেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যে প্রতিবেদন দিয়েছে, সরকার তা আমলে নিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার ভাষ্য, ওই প্রতিবেদনটি অনুমাননির্ভর। গতকাল সোমবার সচিবালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন তিনি।
সরকার জাতিসংঘের প্রতিবেদন নিয়ে কী ভাবছে— এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমরা আমলে নিচ্ছি না। রিপোর্টও এখনো পড়িনি। তা ছাড়া পত্রিকা থেকে আমি যতটুকু শুনেছি, ওখানে বলা হয়েছে, তারা অনুমান করেছে যে, এরকম হতে...