বরাবরসচিব, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়
জনাব, বিনীত নিবেদন
এই যে, বিগত কিছুদিন যাবৎ দেশব্যাপী লোকজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের যে চমৎকার ধারা
অব্যাহত রয়েছে, আমরা অতিশয় আনন্দের সহিত তা প্রত্যক্ষ করছিলাম। মেলা, বাউল গানের আসর,
ওরস কিংবা কনসার্ট বন্ধের পবিত্র দায়িত্বে ‘তৌহিদী জনতা’র একচ্ছত্র সুনাম এতদিন অক্ষুণ্ণ
ছিল। কোথাও কোনো গানের সুর কিংবা মেলা বসার সংবাদ পাওয়া মাত্রই আমরা উপস্থিত হয়ে ‘মূল্যবোধে’
আঘাতের অজুহাতে যুদ্ধংদেহী শঙ্কা সৃষ্টি করতাম আর প্রশাসনও আয়োজন বন্ধ করে দিয়ে সাংস্কৃতিক
কর্মক...