জশ হ্যাজেলউডের
বলে মাত্রই কপিবুক একটা কাভার ড্রাইভ খেললেন তানজিদ হাসান তামিম। শট থেকে এলো চোখধাঁধানো
বাউন্ডারি। শটটি খেলার পর কিছুসময় পোজ নিয়েছিলেন তানজিদ। ডিপ পয়েন্ট প্রান্ত থেকে সম্প্রচার
ক্যামেরায় স্লো মোশনে দেখানো হলো সেই কাভার ড্রাইভটি।
ধারাভাষ্য কক্ষে
তখন অ্যালিসা হিলি ও অ্যাডাম গিলক্রিস্ট। ওই শটে ৮২ রানে পৌঁছান তামিম। হিলি বলেছেন,
‘এই ভিডিওটা থেকে ছবি নিয়ে প্রতিপক্ষ দলে পাঠানো যেতে পারে। ড্রেসিংরুমে দেখানো হোক।’
হিলি যা বোঝাতে চেয়েছিলেন তা হলো তানজিদের ওই ছবি দেখিয়ে অজি ব্যাটারদের বলা—...