তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে আপাতত সব ধরনের আইনি জটিলতার অবসান হলো বলা যায়। পঞ্চদশ সংশোধনী মামলার রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল করা হয়েছে। এর ফলে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল, তা আবার ফিরল। এতে গত দুই দশক ধরে দেশে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের যে সংকট তৈরি হয়েছিল, আপাতত তার অবসান হলো। তবে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা আগের মতোই থাকবে, নাকি নতুন করে পুনর্গঠন করা হবে, তা এখনো নির্ধারণ হয়নি। পাশাপাশি তত্ত্বাবধায়ক ব্যবস্থার সময় ন...