হুট করেই রবিবার সকালে জানা গেল পাঁচবারের
বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দলের প্রতিনিধিদল ঢাকা জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে আসবে। দুপুরে
বিমানবন্দরে নেমে সরাসরি স্টেডিয়ামে চলে এলো সিবিএফের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। অনেকক্ষণ
ঘুরে দেখলেন মাঠ ও স্টেডিয়ামের সুযোগ-সুবিধা। ড্রেসিংরুম, জিম, রেফারি-ম্যাচ কমিশনারের
কক্ষ, মিডিয়া রুম থেকে শুরু করে সবকিছুই দেখলেন। এরপর সন্ধ্যায় গেলেন বসুন্ধরা স্পোর্টস
সিটি দেখতে। সংক্ষিপ্ত সফরে ঢাকার একাধিক পাঁচতারকা হোটেলও পরিদর্শন করলেন তারা। রাতে
বাফুফে প্রধান তাবিথ আউয়ালের...