প্রথম স্ত্রীকে সঙ্গে রেখেই শ্যালিকাকে বিয়ে করায় টিকটকার মাসুদ রানাকে মুখে চুন-কালি মাখিয়ে গ্রাম থেকে বের করে দিয়েছিল এলাকাবাসী। এর এক দিন পরেই শ্যালিকার সঙ্গে বিয়েবিচ্ছেদের খবর দিলেন তিনি। একই সঙ্গে তিনি সবার কাছে ক্ষমাও চেয়েছেন।গত সোমবার রাত ১০টার দিকে নওগাঁর বদলগাছীর মহাদেবপুরের মাতাজি বিরামগ্রাম এলাকায় টিকটকার মাসুদ রানাকে চুন-কালি মাখিয়ে গ্রাম ছাড়া করার এক দিন পরেই এ ঘটনা ঘটে। মাসুদ রানা জানালেন, শ্যালিকাই তাকে ডিভোর্সের চিঠি দিয়েছেন।বুধবার বিকালে ফেসবুক লাইভে এসে মাসুদ রানা সবার কাছে ক্ষমা...