টানা তিন ম্যাচ জিতেছিল টটেনহাম। আজ প্রিমিয়ার লিগে তাদের জয়রথ থামাল লিডস ইউনাইটেড। ৭৯ মিনিটে নোয়া ওকাফোরের একমাত্র গোলে ১-০ ব্যবধানের জয়ে তিন পয়েন্ট নিশ্চিত করে লিডস। তাতে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার খরাও ঘুচিয়েছে লিডস।ম্যাচে টটেনহামের মাটিউস ফের্নান্দেসের হাতে বল লাগলে পেনাল্টির জোরালো আবেদনের পরও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হস্তক্ষেপ করেনি তাতে। প্রিমিয়ার লিগের ম্যাচ সেন্টার এক্স (সাবেক টুইটার)-এ জানায়, দূরপাল্লার একটি ক্রস স্পার্স মিডফিল্ডারের কাঁধে লেগেছিল—যা তাদের নির্ধারিত ‘গ্রিন...