রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর ভয়াবহ বিস্তার শনাক্ত হয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ইউনিটটিতে পাওয়া প্রতি ১০টি ব্যাকটেরিয়া সংক্রমণের মধ্যে ৯টি বহু ওষুধ প্রতিরোধী (এমডিআর)। এমনকি প্রচলিত ও গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিকগুলোর বিরুদ্ধেও প্রতিরোধের হার ৯৬ শতাংশ ছাড়িয়েছে, যা শিশুদের গুরুতর স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত দিচ্ছে।গবেষকদের মতে, এটি শুধু একটি হাসপাতালের সমস্যা নয়; বরং শিশুস্বাস্থ্য ও অ্যান্টিবায়োটিক ব্যবস্থাপ...