জার্মান জাতীয় ফুটবল দলের দায়িত্ব পেয়েই খেলোয়াড়দের জন্য কিছু কঠোর নিয়ম চালু করেছেন ইয়ুর্গেন ক্লপ। নেদারল্যান্ডসের বিপক্ষে উয়েফা নেশনস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের সামগ্রিক পরিবেশ ও দলীয় সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন আনতে চান লিভারপুলের সাবেক এই সফল ম্যানেজার।জার্মানির হেড কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেই দলের দৈনন্দিন নিয়মকানুন পাল্টে দিয়েছেন এই কিংবদন্তি কোচ। জার্মান গণমাধ্যম বিল্ডের প্রতিবেদন অনুযায়ী, দলগত ঐক্য ও একাগ্রতা বাড়াতে কিছু নিয়ম বেঁধে দিয়েছেন ক্লপ। যা তার পূর্বসূরি ই...