বলিউডের খ্যাতিমান গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। তিনি তার স্পষ্টভাষী মতাদর্শের জন্য সবসময়ই চর্চায় থাকেন। সম্প্রতি ‘লেটস টক উইথ দেবনাজি’ সাক্ষাৎকারে তিনি নিজের দুই সন্তান, ফারহান আখতার ও জোয়া আখতারের শৈশব এবং তাদের ওপর পারিবারিক শিক্ষার প্রভাব নিয়ে খোলামেলা স্মৃতিচারণ করেছেন। সন্তানদের ওপর কোনো ধর্মীয় পরিচয় চাপিয়ে না দিয়ে কীভাবে এক মুক্তমনা ও ধর্মনিরপেক্ষ পরিবেশে বড় করেছেন, সেই গল্পই তুলে ধরেছেন তিনি।জাভেদ আখতার জানান, তখন ফারহানের বয়স মাত্র আট বছর। একদিন স্কুল থেকে ব্যাগ কাঁধে দৌড়ে এসে সে...