জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের এক ছাত্রকে হেনস্তার অভিযোগ ঘিরে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে দুই পক্ষ। ওই ছাত্রের ঘটনাটি মীমাংসার পর অভিযুক্তদের একজনকে মারধর করা হয়েছে বলে উঠেছে পাল্টা অভিযোগ। নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবু বক্কর সিদ্দিকি বলেছেন, গত সোমবার রাত ১১টার দিকে বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের সর্বজিৎ, প্রান্ত, আবির ও আব্দুল্লাহ ওমায়ের অন্তু তাকে মানসিক ও শারীরিকভাবে হেনস্তা কর...