বাম পায়ে হ্যামস্ট্রিংয়ের
অস্ত্রোপচার শেষে হাসপাতালের বেডে শুয়েই একটি ছবি পোস্ট করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক
জস বাটলার। ৩৬ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ
চলাকালীন ব্যাটিং করার সময় ইনজুরিতে পড়েছিলেন। অস্ত্রোপচারের কারণে আসন্ন পাকিস্তান
সফর থেকে শুরু করে লম্বা সময়ের জন্য দল থেকে ছিটকে গেছেন এই তারকা।
বাটলারের পোস্ট করা ছবিতে
দেখা যাচ্ছে, তিনি হাসপাতালের বেডে পায়ে অর্থোপেডিক ব্রেস বাঁধা অবস্থায় থাম্বস-আপ
প্রদর্শন করছেন। মুখে লেগে আছে হাসি। সেই ছবি ইনস্টাগ...