জন্মের পর থেকেই পাকিস্তান জরুরি অবস্থা ও গভর্নরের শাসনের কবলে পড়েছে বারবার। সব প্রদেশেই কোনো না কোনো সময় জারি করা হয়েছে জরুরি অবস্থা বা গভর্নরের শাসন। একইভাবে, পুরো দেশেও কয়েকবার জারি করা হয়েছে জরুরি অবস্থা।
প্রথম গভর্নরের শাসন জারি হয় পাঞ্জাবে, একেবারেই শৈশবে—হাঁটি হাঁটি পা পা বয়সে। জন্মের দেড় বছরের মাথায়, ১৯৪৯ সালের জানুয়ারিতে। তখন পাকিস্তানের শিশুকাল। আর মাত্র সাত বছর বয়সেই পুরো দেশে জারি হয় জরুরি অবস্থা— ১৯৫৪ সালে।
দ্য ডনের প্রতিবেদন অনুযায়ী, গতকাল রবিবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অ...