যে বয়সে তরুণরা নিজের
ভবিষ্যৎ গড়ার স্বপ্নে ব্যস্ত, সেই বয়সে অন্যের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়েই পথ
চলছেন ২১ বছরের আবদুর রহিম। ভাঙা সড়ক মেরামত, অকেজো টিউবওয়েল সচল করা, অসহায় মানুষের
পাশে দাঁড়ানো— নিঃস্বার্থ মানবিক কাজেই তিনি হয়ে উঠেছেন মাধবপুরের মানুষের প্রশংসার
নাম।
টানা বৃষ্টিতে মাধবপুর
উপজেলার ছাতিয়াইন বাজার-রামেশ্বর সড়কের গাড়াউক গ্রামের কাছে একটি অংশ ভেঙে টানা
তিন দিন যান চলাচল বন্ধ ছিল। কয়েক গ্রামের মানুষের দুর্ভোগ দেখে প্রশাসনের অপেক্ষায়
না থেকে গত ৪ মে নিজেই কাজে...