পটুয়াখালীর কলাপাড়ায় মানিব্যাগ চুরির অভিযোগ তুলে ১২ বছরের এক শিশু ও তার মাকে বাঁশ দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আইনজীবী হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে। আহত মা ও ছেলেকে স্থানীয় লোকজন উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, গত শুক্রবার রাতে উপজেলার চাকামইয়া ইউনিয়নের গামুরবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মারধরের পর ভয় ও আতঙ্কে তারা কয়েক দিন বাড়ি থেকে বের হতে পারেননি। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় মঙ্গলবার সকালে তাদের হ...