দীর্ঘ চার বছরের নীরবতা ভেঙে কুষ্টিয়ার গড়াই নদীর বুকে আবারও ফিরেছে গ্রামবাংলার প্রাণবন্ত ঐতিহ্য ‘নৌকাবাইচ’। সারি সারি নৌকা, মাঝিদের ছন্দময় বৈঠার টান আর নদীর দুই পাড়ে লাখো মানুষের উল্লাসে উৎসবমুখর হয়ে উঠেছে পুরো এলাকা।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শুরু হওয়া তিন দিনব্যাপী আয়োজনকে কেন্দ্র করে কুষ্টিয়ার ঘোড়াই ঘাট থেকে হরিপুর ব্রিজ পর্যন্ত মিলনমেলায় পরিণত হয়।এদিন দুপুর গড়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন বয়সী মানুষ নদীর তীরে ভিড় জমাতে শুরু করেন। পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে আসা দর্শকরা বিকেল চারটায় প্রতি...