‘আমি রয়্যালটির আশায় গান করিনি। তবে এখন রয়্যালটি পাচ্ছি। এটা আমার বাবা দেখে যেতে পারেননি। আমি মেয়েকে বলেছি, আমি গান করে তোর জন্য আকাশ রেখে যাচ্ছি। মানুষ হয়তো জমি কিনে রেখে যায়। আমি রেখে যাচ্ছি গান।’রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আজ শনিবার সন্ধ্যায় আয়োজিত ‘গীতিকবির সঙ্গে আড্ডা’ অনুষ্ঠানে এভাবেই নিজের শিল্পজীবনের কথা বলেন গীতিকবি তরুণ মুন্সী।অনুষ্ঠানের প্রথম পর্বে নিজের দীর্ঘ সংগীতজীবন, শিল্পচিন্তা ও জীবনদর্শন নিয়ে কথা বলেন বরেণ্য গীতিকবি শহীদুল্লাহ্ ফরায়জী। তিনি বললেন, ‘গান শুধু বিনোদনের মাধ্যম নয়...