ঢাকার
ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভেট কারের চাপায় এক শ্রমিকের মৃত্যুর পর গাড়িটির
চালককে নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। প্রত্যক্ষদর্শীরা চালকের আসনে এক কিশোরকে দেখার
কথা জানালেও তাকে ছেড়ে দিয়েছে পুলিশ। এক্ষেত্রে যুক্তি দেখানো হচ্ছে, মামলায় তাকে আসামি
করা হয়নি। আর মামলায় যাকে আসামি করা হয়েছে, সেই চালক রয়েছেন পলাতক।
গতকাল
মঙ্গলবার বিকাল ৫টার দিকে বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কে ঘটনাটি ঘটে বলে
পুলিশ ও স্থানীয়দের কাছ থকে জানা যায়।
এতে
নিহত হন মেহেদী হাসান (২৪) নামে এক শ্রমিক। তিনি ফুটপাতে বসে ব...