গাজাজুড়ে একাধিক ইসরায়েলি হামলায় শেষ ২৪ ঘণ্টায় কমপক্ষে ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অর্ধেকেরও বেশি মারা গেছেন একটি জানাজায় করা ড্রোন হামলায়। উপত্যকার সদ্য দায়িত্ব ছাড়া শাসক দল হামাসের সঙ্গে তথাকথিত ‘যুদ্ধবিরতির’ নয় মাস পেরিয়ে গেলেও ইসরায়েল প্রায় প্রতিদিন এটি লঙ্ঘন করে চলেছে ।গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-বালাতা বাজার এলাকায় বেসামরিক মানুষের এক জানাজার সমাবেশে ইসরায়েলি হামলায় আটজন নিহত হয়েছেন। আল-আওদা হাস...