ঢাকার দৃকপাঠ ভবনে ‘ফ্লোটিলা : বাংলাদেশের গাজা অভিমুখে যাত্রা’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় দৃক পিকচার লাইব্রেরির আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনায় পৃথক তিনটি জাহাজে থাকা তিন ফ্লোটিলা সক্রিয়কর্মী—মোহাম্মদ আলী (লিয়াকত), জুবায়েদ ইসলাম খান ও শহিদুল আলম অভিজ্ঞতা তুলে ধরেন।মোহাম্মদ আলী (লিয়াকত) বলেছেন, ‘গাজায় হামলা অব্যাহত থাকা অবস্থায় শুধু প্রতিবাদ ও আবেদন জানানোকে যথেষ্ট মনে করিনি। ইসলামি বিশ্বাসের তাগিদ এবং কাজের মাধ্যমে অবিচারের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান থেকেই ফ্লোটিলা নেটওয়ার্ক...