বিএনপির ছয় মাসের শাসনামলে খাদ্য মন্ত্রণালয় পেয়েছে ছয়জন মন্ত্রী ও সচিব। এর মধ্যে দুজন মন্ত্রী, দুজন প্রতিমন্ত্রী ও দুজন সচিব। এ সময়ের মধ্যে তিনজন মহাপরিচালকের (ডিজি) দেখাও পেয়েছেন খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। বিষয়টি নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রশ্ন— কবে খাদ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর স্থিতিশীল হবে। নাকি কিছুদিন পর ফের নতুন কেউ আসবেন?
নতুন সরকারের খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান (টেকনোক্র্যাট কোটায়) কুমিল্লার বিএনপি নেতা মোহাম্মদ আমিন উর রশীদ (হাজি ইয়াছিন)। আর প্রতিমন্ত্রীর দায়িত্ব...