ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো ‘সব বিকল্প’ পথ খোলা রেখেছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। তবে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানে কোনো আলোচনা চলছে না।স্থানীয় সময় বৃহস্পতিবার ফক্স নিউজকে লেভিট বলেছেন, ‘এই মুহূর্তে কোনো আলোচনা হচ্ছে না। ইরান অর্থবহ আলোচনায় বসতে প্রস্তুত বলে প্রেসিডেন্ট ট্রাম্প মনে করছেন না। তিনি মনে করার আগ পর্যন্ত এটি এভাবেই চলতে থাকবে।’তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এখন ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর দিকে বেশি...