দেশে এখন প্রতিদিনই হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুতে। মারাও যাচ্ছেন কয়েকজন করে। ডেঙ্গুর এই প্রকোপে দেশে টিকার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। বাংলাদেশে ডেঙ্গুর টিকা চালুর বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করছে সরকার। এরই মধ্যে প্রতিবেশী দেশ ভারতে অনুমোদন পাওয়া কিউডেঙ্গা টিকা শিগগির অনুমোদন দিতে পারে সরকার। তবে দেশে হবে না এ টিকার কোনো ট্রায়াল। বেসরকারিভাবে আসা এসব টিকা ব্যক্তিগতভাবে কিনে দেওয়া যাবে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভারতে ডেঙ্গুর টিকার অনুমোদনের পর বাংলাদেশও এ টিক...