নাটোরের বাগাতিপাড়ায় এক ঘণ্টার ব্যবধানে শিয়ালের কামড়ে ১১ জন আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।আহতদের মধ্যে ২ জন নারী ও ৯ জন পুরুষ। তারা পৌরসভার ঘোরলাজ, নওশেরা, বারইপাড়া, সোনাপাতিল ও পেড়াবাড়িয়াসহ বিভিন্ন এলাকার বাসিন্দা।আহতদের একজনের নাম পলি। তিনি হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে উপজেলা চত্বর এলাকায় শিয়ালের কামড়ের শিকার হন।
আরও পড়ুন...