কাতারে ২০২২ সালে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল খেলা দেশে সম্প্রচারের নামে বিপুল লুটপাট ও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তবে এবার ফিফার কাছ থেকে সরাসরি সম্প্রচারস্বত্ব কিনে দেশে নামমাত্র মূল্যে খেলা দেখানো গেছে বলে দাবি করলেন মন্ত্রী।আজ রবিবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন তিনি।তথ্যমন্ত্রীর ভাষ্য, সরাসরি ফিফার কাছ থেকে এবারের বিশ্বকাপের মিডিয়া রাইটস ৩ দশমিক ৮৫ মিলিয়ন ডলারে কেনা হয়েছে। পরে সাব-লাইসেন্সিংয়ের মাধ্য...