Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

‘কফিনে শুয়ে নিজের শেষকৃত্য দেখছিলাম’

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১৩:৫০
‘কফিনে শুয়ে নিজের শেষকৃত্য দেখছিলাম’

কাতার বিশ্বকাপ থেকে বিদায়ের পর নেইমারের কান্না থামছিল না।

দরজায় কড়া নাড়ছে আরেকটি বিশ্বকাপ, কিন্তু কাতার বিশ্বকাপের সেই বিষাদময় রাতটি যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেইমারের। ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার চার বছর পার হতে চললেও সেই ক্ষত আজও টাটকা এই ব্রাজিলীয় মহাতারকার মনে। সম্প্রতি ইউটিউব চ্যানেলে এক আড্ডায় সেই রাতের ভয়াবহ মানসিক যন্ত্রণা এবং ড্রেসিংরুমের গুমোট পরিবেশ নিয়ে মুখ খুলেছেন তিনি।

ম্যাচ পরবর্তী পরিবেশকে জনপ্রিয় জম্বি সিরিজ ‘দ্য ওয়াকিং ডেড’-এর সঙ্গে তুলনা করে নেইমার বলেন, ‘হোটেলের পরিবেশ ছিল বিভীষিকাময়। মনে হচ্ছিল পৃথিবীটা বুঝি থমকে গেছে। পরিবারের লোকজন যখন আসছিল, কেউ কারও দিকে তাকাতে পারছিল না। সবার চোখ লাল, চারদিকে অস্বাভাবিক নীরবতা—যেন আমরা কোনো শ্মশানে দাঁড়িয়ে আছি।’

সেই সময়ের অনুভূতি নিয়ে নেইমার বলেন, ‘শুনলে হয়তো অদ্ভুত লাগবে, কিন্তু মনে হচ্ছিল আমি নিজের শেষকৃত্য দেখছি। আমি একটা ঘরে চুপচাপ বসে ছিলাম, আর একের পর এক মানুষ আসছিল আমাকে দেখতে। মনে হচ্ছিল আমি কফিনের ভেতর শুয়ে আছি আর সবাই আমাকে বিদায় জানাচ্ছে। পাঁচ মিনিট আমি স্রেফ পাথরের মতো তাকিয়ে ছিলাম। সহ্য করতে না পেরে শেষমেশ রুমে গিয়ে লুকিয়ে পড়েছিলাম।’

ক্রোয়েশিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে গোল করেও শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরেছিল ব্রাজিল। নেইমার কেন শুরুতে পেনাল্টি নিতে এলেন না, তা নিয়ে আজও আলোচনা হয়। সেই প্রসঙ্গে নেইমার বলেন, ‘আমি সবসময় পঞ্চম শটটিই নিই। কারণ আমার মনে হয় ওটাই সবচেয়ে কঠিন এবং স্নায়ুচাপের। কিন্তু সেই সুযোগটাই আর আসেনি।’ রদ্রিগো ও মার্কিনহোস গোল করতে ব্যর্থ হওয়ায় পঞ্চম শট নেওয়ার আগেই ব্রাজিলের বিদায় নিশ্চিত হয়েছিল।

এদিকে ব্রাজিলের আরেক কিংবদন্তি লেফট ব্যাক মার্সেলো সম্প্রতি ‘রোমারিও টিভি’তে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমারের সঙ্গে তার কথিত বিবাদের খবর উড়িয়ে দিয়েছেন। মার্সেলো বলেন, ‘নেইমারের সঙ্গে ঝগড়া? পাগল নাকি! আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি। স্রেফ আমাকে আর জাতীয় দলে ডাকা হয়নি। তবে দীর্ঘ ১২ বছর দলের সেবা করার পর কোনো কারণ ছাড়াই ব্রাত্য হয়ে যাওয়াটা ছিল অদ্ভুত ও কষ্টের।’

উল্লেখ্য, সম্প্রতি এক প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়ে কাতার হারের আক্ষেপ কিছুটা হলেও মিটিয়েছে সেলেসাওরা। তবে ইনজুরির কারণে সেই ম্যাচের স্কোয়াডে ডাক পাননি নেইমার। ২০২৬ বিশ্বকাপেও তার খেলা পুরোপুরি অনিশ্চিত। তবে তার ভক্তরা প্রত্যাশা করেন, মেসির মতো নেইমারও ক্যারিয়ারের গোধূলি বেলায় এসে শেষ বিশ্বকাপটা খেলুক। 

ব্রাজিলনেইমারকাতার বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    ৫৬ দিনের ভিসি

    ৫৬ দিনের ভিসি

    নদী হত্যার অর্থনীতি মূল্য দিচ্ছে কারা

    নদী হত্যার অর্থনীতি মূল্য দিচ্ছে কারা

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ