কুমিল্লার নাঙ্গলকোটে এবারের দাখিল
পরীক্ষায় ৪১টি মাদ্রাসার মধ্যে দুটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি। এ
ছাড়া আরও ১৬টি মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যার তুলনায় পাসের হার কম হওয়ায় ঘটেছে ফল
বিপর্যয়। এ নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে দেখা দিয়েছে ক্ষোভ।
যে দুটি মাদ্রাসার কোনো শিক্ষার্থী
পাস করেনি, সেগুলো হলো শ্যামপুর এখলাছিয়া মহিলা দাখিল মাদ্রাসা ও দাসনাইপাড়া
ইসলামিয়া দাখিল মাদ্রাসা। শ্যামপুর এখলাছিয়া মহিলা দাখিল মাদ্রাসা থেকে ১০ জন এবং
দাসনাইপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে দুজন অং...