পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধিতে এসএবিসিসিআইয়ের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করে প্রতিনিধিদল। এর মধ্যে সৌদি আরবে বাণিজ্য উন্নয়ন কার্যক্রম, আন্তর্জাতিক প্রদর্শনী এবং একটি বাংলাদেশ-সৌদি বিনিয়োগ ফোরাম আয়োজনের পরিকল্পনাও অন্তর্ভুক্ত ছিল। তারা সংশ্লিষ্ট সৌদ...