আসন্ন এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে সরাসরি নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। লাল-সবুজের দলের
সঙ্গে সরাসরি শেষ ষোলো বা নকআউট নিশ্চিত করেছে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাও। গতকাল বৃহস্পতিবার
এশিয়ান গেমসের ড্র ও গ্রুপিং ঘোষণা করা হয়।
আগামী সেপ্টেম্বর মাসে
জাপানের নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের এবারের আসরে পুরুষ বিভাগে মোট
১০টি দল লড়াই করবে এবং নারী বিভাগে অংশ নেবে ৮টি দল। প্রতিযোগিতার সব ম্যাচই টি-টোয়েন্টি
ফরম্যাটে অনুষ্ঠিত হবে।
পুরুষ বিভাগের সূচি অনুযায়ী,
সরাসরি কোয়ালিফায়া...