আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ২০টি গান নতুন সংগীতায়োজনে প্রকাশিত হতে যাচ্ছে ‘উত্তরাধিকার’ নামের বিশেষ অ্যালবামে। দেশের পরিচিত আটটি ব্যান্ড ও একাধিক একক শিল্পীর কণ্ঠে নতুন রূপ পাওয়া গানগুলো ডাবল সিডি ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে। অ্যালবাম থেকে পাওয়া অর্থ ব্যয় করা হবে আইয়ুব বাচ্চু মিউজিয়াম তৈরির কাজে। আজ অ্যালবাম প্রকাশের পাশাপাশি সংবাদ সম্মেলনে প্রকল্পের বিস্তারিত জানানো হবে।
‘উত্তরাধিকার’ অ্যালবামে দলছুট গেয়েছে ‘রুপালি গিটার’, আরবোভাইরাস ‘নীল বেদনা’, সোনার বাংলা সার্কাস ‘গতকাল রাতে’, শুভযাত্...