কণিকা
ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার

‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার’ দ্বিতীয়বারের মতো প্রদান করা হয়েছে। বহুমাত্রিক লেখক অধ্যাপক শান্তনু কায়সারের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং তার সাহিত্যচিন্তা ও সৃষ্টিশীল উত্তরাধিকারকে ধারণ করার লক্ষ্যে ঐতিহ্য ও শান্তনু কায়সার স্মৃতি পাঠাগার ও চর্চা কেন্দ্র এই পুরস্কার প্রবর্তন করেছে। গত মঙ্গলবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে পুরস্কার প্রদান ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে ঐতিহ্য প্রকাশিত ১০ খণ্ডের ‘শান্তনু কায়সার-রচনাবলি’র মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার ২০২৫’ বিজয়ী গ্রন্থ তিনটি হলো—কবি হেমায়েত উল্লাহ ইমনের কবিতাগ্রন্থ ‘ফেনাফুল’, জুবায়ের রশীদের ডকুফিকশন ‘গালিবের মুশায়েরায়’ এবং নাট্যকার শরণ এহসানের নাটক ‘পুরনামা’।
অনুষ্ঠানে পুরস্কারবিজয়ী লেখকদের ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও প্রশংসাপত্র প্রদান করা হয়। তাদের পুরস্কারবিজয়ী পাণ্ডুলিপিগুলো এর আগে অমর একুশে বইমেলা ২০২৬-এ ঐতিহ্য থেকে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে।






