সৌদি আরবের রাজধানী রিয়াদের উত্তরে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। বুধবার সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনবিষয়ক জোট এ তথ্য জানিয়েছে।জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি রিয়াদের উত্তরে বাধা দিয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণস্থল শনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি।আল-মালিকি বলেন, জোটের গোয়েন্দা ব্যবস্থা ইয়েমেনের রাজধানী সানার আকাশসীমার ওপর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী প্ল্যাটফর্...