দেশে থ্রিলারধর্মী ওয়েব সিরিজের সংখ্যা কম নয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই রহস্য, হত্যাকাণ্ড কিংবা ষড়যন্ত্রের ভেতরেই নির্মাতারা নিজেদের সীমাবদ্ধ রাখেন। সালেহ সোবহান অনীম পরিচালিত আট পর্বের ওয়েব সিরিজ ‘হেডলাইন’
একটি তদন্তমূলক সাংবাদিকতার গল্পকে কেন্দ্র করে নির্মিত। সংবাদমাধ্যম, রাষ্ট্রীয় ক্ষমতার কাঠামো এবং ব্যক্তিগত নৈতিকতার সংঘাত নিয়ে নির্মিত একটি রাজনৈতিক-সামাজিক ড্রামা সিরিজ এটি। গল্পের কেন্দ্রে রয়েছে তরুণ সাংবাদিক সামিউল, যার সবচেয়ে বড় স্বপ্ন নিজের নামে একটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করা। সেই আ...