বাংলাদেশ
ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের অংশ হিসেবে নিজস্ব
মার্চেন্ট নেটওয়ার্কে বাংলা কিউআরের ব্যবহার বৃদ্ধিতে কাজ করছে ইস্টার্ন
ব্যাংক (ইবিএল)। এর মাধ্যমে
গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট আরও সহজ ও
নিরাপদ করার পাশাপাশি মার্চেন্টদের
জন্য নির্বিঘ্নে ক্যাশলেস লেনদেনের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। ইবিএলের
ডিএমডি এবং রিটেইল ও
এসএমই ব্যাংকিং প্রধান সৈয়দ জুলকার নায়েন
বললেন, ‘বাংলা কিউআর ডিজিটাল পেমেন্টকে আরও সহজলভ্য করেছে।
আমাদের নেটওয়ার্কে এর ব্যবহার বাড়ানোর
মাধ্যমে ক্যাশলেস লেনদেন প্রসারে ইবিএল...