ইরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে আলোচনায় ফিরবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। যুদ্ধবিরতি লঙ্ঘন এবং হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মতবিরোধের মধ্যেই এ অবস্থানের কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।শনিবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় আরাগচি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।’ এর আগে ইরানের সংবাদমাধ্যম শারাহারা নিউজকেও একই কথা জানিয়েছিলেন তিনি।তিনি জানিয়েছেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা ইরানে...