হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে দেওয়া ৭ শর্ত পূরণ না হওয়া পর্যন্ত প্রণালি আর খুলছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। আজ রবিবার দেশটির সংবাদমাধ্যম নুরনিউজ তার বক্তব্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে জুনে হওয়া অন্তর্বর্তী সমঝোতায় ইরানের সাতটি শর্ত রয়েছে। এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলার প্রশ্ন নেই।গালিবাফ আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা গণমাধ্যমে এক ধরনের বক্তব্য দিলেও সম্প্রতি একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে...