চাকরির ইন্টারভিউ
দিতে এসেছি। ইন্টারভিউ বোর্ডের চেয়ারম্যানের মাথার চুলগুলো বেশ চমৎকার। ধবধবে সাদা।
এত সুন্দর করে আঁচড়ানো, মনে হয় কোনো ভাস্কর্য যত্ন করে সাজিয়ে রেখেছেন। আমি চেয়ারে
বসে একমনে ওনার চুল দেখছি। তিনি চশমাটা নাকের ওপর নামিয়ে বিরক্ত মুখে বললেন, ‘আপনার
নাম আনিসুর রহমান?’
‘জি স্যার।’
‘সিভি দেখে বুঝলাম,
আপনি চার বছর ধরে বেকার। তা এই চার বছর প্রতিদিন ঘুম থেকে উঠে কী করেন?’
আমি একটু ইতস্তত করে বললাম, ‘স্যার, সত্যি কথাটা কি
বলব? নাকি যেটা শুনলে আপনারা খুশি হবেন, সেটা বলব?’
চেয়ারম্যা...