দুই বস্তা আটা। তার বিনিময়ে ১৪ বছরের মেয়েকে বিয়ে দিয়ে দিলেন বাবা। যুদ্ধ আর দুর্ভিক্ষে গাজায় এমন পরিস্থিতি সামনে এসেছে বলে জানিয়েছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)। গতকাল শনিবার আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ, ক্ষুধা, বাস্তুহারা জীবন এবং ভেঙে পড়া সামাজিক ব্যবস্থার মধ্যে গাজায় কিশোরীদের বাল্যবিয়ের চাপ বাড়ছে। ইউএনএফপিএর সাম্প্রতিক হিসাব বলছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সেখানে জোর করে বিয়ে ও বাল্যবিয়ের খবর ১২৩ শতাংশ বেড়েছে।
ইউএনএফপিএর হিসাবে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে গাজায়...