যারা সমাজের আইনশৃঙ্খলা নষ্ট করে দিচ্ছে, সামান্য বিষয়কে বিশালাকার দেওয়ার চেষ্টা করছে, তারা সমাজের শত্রু, দেশের শত্রু। এসব বিশৃঙ্খলাকারীদের ব্যাপারে আমাদের কোনো ছাড় হবে না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।আজ বুধবার বিকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর গন্ধমরুয়া গ্রামে জুয়ারীদের হামলায় নিহত কলেজশিক্ষক আরিফুল ইসলামের বাড়িতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন তিনি।ত্রাণমন্ত্রী বলেছেন, ‘অতি অল্প সময়ে তদন্ত শেষ করে...