শুধু ভালো ফলাফল ও সনদ অর্জন নয়,
শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে
তোলার আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
শুক্রবার (৯ অক্টোবর) মানিকগঞ্জের
গিলন্ড এলাকায় মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির
শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
আফরোজা খানম বলেন, ‘শিক্ষার প্রকৃত
উদ্দেশ্য কেবল জ্ঞান অর্জন নয়, বরং নিজেকে একজন যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে
গড়ে তোলা।’ শ...