আজিমপুর ও ধানমন্ডি এলাকার চাহিদা মেটাতে
১৯৫২-৫৪ সালে নির্মিত নিউ মার্কেট পরবর্তীকালে নগরবাসীর অন্যতম প্রধান বিপণিবিতানে
পরিণত হয়। ঢাকা কলেজের পশ্চিমে অবস্থিত এই নিউ মার্কেটে শ পাঁচেক দোকান রয়েছে। বই,
পোশাক, গয়না, প্রসাধনী ও গৃহস্থালি পণ্য থেকে শুরু করে কাঁচাবাজার পর্যন্ত ক্রেতাদের
দৈনন্দিন চাহিদার প্রায় সব জিনিসপত্রই বৈচিত্র্যময় এ মার্কেটে সহজলভ্য।