ঝড়-বৃষ্টির কারণে ম্যাচ
শুরুর আগে আকাশজুড়ে ছিল বিজলি চমকানোর খেলা। ঠিক এক ঘণ্টা পর যখন ম্যাচ শুরু হলো, মেক্সিকোর
ফুটবলাররা বজ্রপাত শুরু করলেন ইকুয়েডরের ওপর। আজতেকা স্টেডিয়ামে ইকুয়েডরকে ২-০ গোলে
হারিয়ে শেষ ১৬তে পৌঁছে গেছে বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ। মেক্সিকোর চোখ এখন পরবর্তী
শিকারের দিকে, যে তালিকায় আসতে পারে হ্যারি কেইনের ইংল্যান্ড কিংবা ডিআর কঙ্গো।
আজ বুধবার রাতে শেষ ৩২-এর
ম্যাচে ডিআর কঙ্গো মুখোমুখি হবে থ্রি লায়নসরা। সেই ম্যাচে তারা জিতলেই কোয়ার্টার ফাইনালে
ওঠার লড়াইয়ে মেক্সিকোর মুখোমু...