ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখা থেকে মো. শাকিল (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকামোড়া এলাকায় তার মরদেহ পাওয়া যায়। নিহত শাকিল আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ ও বিজিবি জানায়, শাকিল মানসিকভাবে অসুস্থ ছিল। গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল সে। পরে শনিবার রাতে সীমান্তের লংকামোড়া এলাকায় তার মরদেহ পাওয়া যায়। পরে পর...