রংপুরের কাউনিয়ায় এবার ভালো হয়েছে আখের
ফলন। একই সঙ্গে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দামও মিলছে ভালো। এতে লাভের মুখ দেখছেন
উপজেলার আখচাষিরা। কৃষকরা বলছেন, একবার আবাদ করে ভালো দাম পাওয়ায় আখ চাষে আগ্রহ বাড়ছে
তাদের। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এবার কাউনিয়ায় ১৫ হেক্টর জমিতে গেন্ডারি
উফশি, ঈশ্বরদী-১৬ ও স্থানীয় জাতের আখ চাষ হয়েছে। তিস্তা নদীবেষ্টিত চরবিশ্বনাথ, আজমখাঁ,
চরগনাই, গদাই, চরঢুষমাড়া, গোপিডাঙ্গা, মধ্যহরিশ্বর, আরাজি হরিশ্বর, চরনাজিরদহ, প্রাণনাথচর,
চরচতুরাসহ ২৯টি চরে অন্য ফসলের প...