Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
হাজারো মানুষের প্রেরণা রফিকুল
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

অবরুদ্ধ

অফিসে তালা দিয়ে ডেপুটি সিভিল সার্জনকে অবরুদ্ধ, বেতন-ভাতার বিলে সই
বান্দরবান ● অফিসে তালা দিয়ে ডেপুটি সিভিল সার্জনকে অবরুদ্ধ, বেতন-ভাতার বিলে সই
বান্দরবান সদর হাসপাতালের দুই মাসের বকেয়া বেতন-ভাতার বিলে স্বাক্ষর আদায়ের জন্য ডেপুটি সিভিল সার্জনের কার্যালয়ে তালা দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ কর্মচারীরা।আজ সোমবার এ ঘটনা ঘটে। পরে বেতন-ভাতার বিলে স্বাক্ষর করার পর দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেন কর্মচারীরা। এ ঘটনাকে কেন্দ্র করে সদর হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।হাসপাতালের কর্মচারী নেতা ও হিসাবরক্ষক সুভাষ দাশ জানিয়েছেন, সিভিল সার্জনের পদায়নসংক্রান্ত জটিলতার কারণে তারা গত দুই মাস ধরে বেতন-ভাতা পাচ্ছিলেন না। চলতি মাসে...
সারা দেশ•১১ দিন আগে
পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল
পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল
নিয়োগের ২১ দিন পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সশরীরে উপস্থিত হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। তিনি জানালেন, পরিস্থিতি অনুকূল মনে হওয়ায় এখন ক্যাম্পাসে এসে দায়িত্ব পালন শুরু করেছেন। এখন দ্রুততম সময়ে চুয়েট সচল করাই তার লক্ষ্য।আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, শিক্ষার্থীদের আন্দোলন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিস্তারিত কথা বলেন।গত ২১ সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বব...
চট্টগ্রাম•১১ দিন আগে
এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন
এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন
নরসিংদীর রায়পুরায় পারিবারিক বিরোধের জেরে দীর্ঘদিন ধরে অবরুদ্ধ অবস্থায় থাকা তিন বোনের চলাচলের পথ খুলে দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুলের উদ্যোগ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যস্থতায় বৃহস্পতিবার এ বিরোধের সমাধান হয়।এতে দীর্ঘদিন পর স্বাভাবিকভাবে চলাচলের সুযোগ ফিরে পেয়েছেন শারীরিক প্রতিবন্ধী এক নারীসহ তিন বোন।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার একটি পরিবারে কামাল হোসেনের সঙ্গে তার তিন বোন আসমা, মুনিরা ও এক শারীরিক প্রতিবন্ধী বোনের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। একপর্যা...
সারা দেশ•২১ দিন আগে
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অবরুদ্ধ শিক্ষকদের খাবার দেওয়া হলো জানালা দিয়ে
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অবরুদ্ধ শিক্ষকদের খাবার দেওয়া হলো জানালা দিয়ে
কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে মুক্তি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধিভুক্তির দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে তারা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দিয়েছেন। এতে দুদিন ধরে ভবনের ভেতরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন অধ্যক্ষসহ ১৪ জন শিক্ষক এবং ছয় থেকে সাতজন কর্মকর্তা-কর্মচারী। বাইরে থেকে খাবার এনে জানালার ফাঁক দিয়ে তাদের কাছে পৌঁছে দিতে হচ্ছে। গতকাল সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা যায়,...
সারা দেশ•২৫ দিন আগে
আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই দেয়াল, ঘরবন্দি নারী
আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই দেয়াল, ঘরবন্দি নারী
মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারানোর শঙ্কা ছিল আগে। এবার সেই আশঙ্কাই যেন বাস্তবে রূপ নিয়েছে মাদারীপুরের রাজৈরে এক নারীর জীবনে। নিজের নামে থাকা মাত্র এক শতাংশ জমিতে নির্মিত টিনশেড ঘরের দরজার সামনে পাকা দেয়াল তুলে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী জমির মালিকের বিরুদ্ধে। ফলে ঘর থেকে বের হওয়ার পথ বন্ধ হয়ে ঘরের ভেতরেই অবরুদ্ধ হয়ে পড়েছেন বিধবা নারগিস বেগম ও তার দুই সন্তান।ঘটনার আরও গুরুতর দিক হলো এ নিয়ে বিরোধ আদালত পর্যন্ত গড়ানোর পর সংশ্লিষ্ট জমিতে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।ভুক্তভোগী...
সারা দেশ•২ মাস আগে
লালমনিরহাটে সারের দাবিতে মহাসড়কে কৃষক, অবরুদ্ধ ডিলার
লালমনিরহাটে সারের দাবিতে মহাসড়কে কৃষক, অবরুদ্ধ ডিলার
আমন ধানের ভরা মৌসুমে সময়মতো ও ন্যায্যমূল্যে সার পাচ্ছেন না বলে অভিযোগ কৃষকদের। সারের দাবিতে লালমনিরহাটে রংপুর-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা। গতকাল রবিবার সকালে সদর উপজেলার বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের গুদামের সামনে বিক্ষোভ করেন তারা। এ সময় দায়িত্বে থাকা কৃষি বিভাগের কয়েকজন মাঠকর্মী ও এক ডিলারকে ধাওয়া করেন তারা। তবে তারা স্থানীয় একটি পেট্রল পাম্পে গিয়ে আশ্রয় নিলে কৃষকরা সেখানে তাদের অবরুদ্ধ করে রাখেন। কৃষকদের অভিযোগ, ডিলারদের কারসাজি ও সিন্ডিকেটের কারণে...
সারা দেশ•২ মাস আগে
শরীয়তপুরে ১০০ বছরের পুরনো রাস্তা বন্ধ, কাঁটাতারে অবরুদ্ধ ৮ পরিবার
শরীয়তপুরে ১০০ বছরের পুরনো রাস্তা বন্ধ, কাঁটাতারে অবরুদ্ধ ৮ পরিবার
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের দক্ষিণ হালইসার গ্রামে ১০০ বছরের পুরনো একটি যাতায়াতের রাস্তা কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে। এর ফলে ওই এলাকার আট পরিবারের সদস্য গৃহবন্দি হয়ে পড়েছেন। এ বিষয় ভুক্তভোগী রাবেয়া বেগম নামে এক নারী গত ৬ জুলাই নড়িয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।সরেজমিনে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা রাস্তার ওপর দেওয়া কাঁটাতারের...
সারা দেশ•৩ মাস আগে
স্কুলে এনসিপি নেতাকে অবরুদ্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
ফরিদপুর ● স্কুলে এনসিপি নেতাকে অবরুদ্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
ফরিদপুরের ভাঙ্গায় এসএসসির পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিয়ে উত্তেজনার জেরে এনসিপির এক নেতাকে দেড় ঘণ্টা আটকে রেখেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অবরুদ্ধ আশরাফ শেখ উপজেলা এনসিপির আহ্বায়ক। প্রত্যক্ষদর্শীরা জানালেন, পরীক্ষ...
সারা দেশ•৪ মাস আগে
সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের ১০৫টি হিসাব অবরুদ্ধ
সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের ১০৫টি হিসাব অবরুদ্ধ
সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নামে থাকা ১০৫টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এর মধ্যে পাঁচটি ব্যাংক হিসাব, ১৩টি ওয়েজ আর্নারস বন্ড ও ৮৭টি এফডিআর রয়েছে। এ ছাড়া খন্দকার মোশাররফ হ...
আদালত•৬ মাস আগে