Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বান্দরবান

অফিসে তালা দিয়ে ডেপুটি সিভিল সার্জনকে অবরুদ্ধ, বেতন-ভাতার বিলে সই

বান্দরবান প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ২০:৫২
অফিসে তালা দিয়ে ডেপুটি সিভিল সার্জনকে অবরুদ্ধ, বেতন-ভাতার বিলে সই

ছবি: আগামীর সময়

বান্দরবান সদর হাসপাতালের দুই মাসের বকেয়া বেতন-ভাতার বিলে স্বাক্ষর আদায়ের জন্য ডেপুটি সিভিল সার্জনের কার্যালয়ে তালা দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ কর্মচারীরা।

আজ সোমবার এ ঘটনা ঘটে। পরে বেতন-ভাতার বিলে স্বাক্ষর করার পর দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেন কর্মচারীরা। এ ঘটনাকে কেন্দ্র করে সদর হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

হাসপাতালের কর্মচারী নেতা ও হিসাবরক্ষক সুভাষ দাশ জানিয়েছেন, সিভিল সার্জনের পদায়নসংক্রান্ত জটিলতার কারণে তারা গত দুই মাস ধরে বেতন-ভাতা পাচ্ছিলেন না। চলতি মাসে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠিত হবে। এমন পরিস্থিতিতে দুই মাসের বেতন-ভাতা আটকে থাকায় কর্মচারীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

সুভাষ দাশের ভাষ্য, গত ৮ অক্টোবর কর্তৃপক্ষ ডেপুটি সিভিল সার্জন ডা. দিলীপ কুমার দেবনাথকে আয়ন-ব্যয়ন (ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং) কর্মকর্তার দায়িত্ব পালনের ক্ষমতা দেয়। তবে বেতন-ভাতার বিলে তিনি স্বাক্ষর না করায় কর্মচারীরা সমস্যায় পড়েন।

এ বিষয়ে ডা. দিলীপ কুমার দেবনাথ জানিয়েছেন, আয়ন-ব্যয়ন কর্মকর্তার দায়িত্ব পালনের লিখিত ক্ষমতাপত্র তিনি হাতে পাননি। এ কারণে বেতন-ভাতার বিলে স্বাক্ষর করতে পারছিলেন না।

পরে সুভাষ দাশ লিখিত ক্ষমতাপত্রের একটি কপি দেখালে প্রায় তিন ঘণ্টা পর সমস্যার সমাধান হয়। এরপর বেতন-ভাতার বিলে স্বাক্ষর করেন ডেপুটি সিভিল সার্জন এবং কর্মচারীরা অবরোধ তুলে নেন।

বান্দরবান জেলা স্বাস্থ্য বিভাগের সূত্র জানায়, গত জুলাই মাসে বান্দরবানের সিভিল সার্জন ডা. শাহীন চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়। পরে ২৭ সেপ্টেম্বর এক আদেশে তাকে আবার বান্দরবানের সিভিল সার্জন পদে চলতি দায়িত্বে বদলি করা হয়।

তবে ডা. শাহীন চৌধুরীর বিরুদ্ধে ওষুধ কেনাকাটায় দুর্নীতির অভিযোগ থাকায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ তার যোগদানপত্র গ্রহণ করেনি। ১৯৮৯ সালের পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ আইন অনুযায়ী, জেলা স্বাস্থ্য বিভাগ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কাছে ন্যস্ত।

বান্দরবানতালাসিভিল সার্জনঅবরুদ্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২